২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ মে ২০২০ www.24ghonta.news১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৯ শাওয়াল ১৪৪১ হিজরি

ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২০ । ১২:৩১ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, আত্মবিশ্বাস নিয়ে মহামারি করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ রোববার (৩১ মে) সকাল ১১টায় গণবভনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন।
এসময় করোনা শঙ্কটের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সংকট কাটতে থাকলে ধাপে ধাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের জীবন হুমকির মাঝে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।’

তিনি জানান, আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসে ফল জানতে পারবে। এসএমএসে দু’ভাবে ফল জানা যাবে। ফল প্রকাশের পর নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল চলে যাবে। এছাড়া রোল ও রেজিস্ট্রেশন নম্বর নিবন্ধন করলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসে ফল চলে যাবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন