২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ মে ২০২০ www.24ghonta.news১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৯ শাওয়াল ১৪৪১ হিজরি

জলঢাকায় কৃষি কর্মকর্তা-কর্মচারির মাঝে পিপিই বিতরন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২০ । ১১:১৩ রাত

নীলফামারী প্রতিনিধি:চলতি বোরো মৌসুম ও আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষকদের পরামর্শ ও সঠিকভাবে তদারকির জন্য কৃষি কর্মকর্তা ও কর্মচারির মাঝে পিপিই বিতরন করা হয়েছে।

রবিবার (৩১মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব করোনা সামগ্রী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও আহসান হাবীব। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল হক জানান, স্বাস্থ্যঝুকি এড়াতে উপজেলা

কৃষি অফিসের অর্থায়নে ৪৩ জন কর্মকর্তা কর্মচারির মাঝে এই পিপিই বিতরন করা হয়।

কৃষকদের পরামর্শসহ যেকোন পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালনকালে তাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরন করা হয়েছে।

এর মাধ্যমে উপজেলার ৭৭ হাজার ৭৭টি কৃষক পরিবারকে নিরাপদে কৃষি বিষয়ক সেবা দেওয়া যাবে।

এছাড়াও করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্ববাসী আজ আক্রান্ত। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চলাফেরা করলেই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ করোনাুমক্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।এ সময় কৃষি কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন