২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ জুন ২০২০ www.24ghonta.news১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১০ শাওয়াল ১৪৪১ হিজরি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২০ । ৭:১২ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বড়বিল এলাকার আবদুল কাদিরের পুত্র ট্রাক চালক মোহাম্মদ আরিফ হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ ইউনুসের পুত্র চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ শাহীন (২৩)।

জানা গেছে, ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যার নং: ফেনী ড-১১-০১০০) চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বারইয়ার হাট বাজারের উত্তর পাশে কমফোর্ট হাসপাতাল লিমিটেডের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনা স্থলেই চালক ও চালকের সহকারী মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও নিহত চালক ও হেলপার সম্ভবত ঘুমন্ত অবস্থায় ছিল।

চলন্ত অবস্থায় তাদের ট্রাকটি কোন লরিকে ধাক্কা দেয় বলে ক্লু পাওয়া যাচ্ছে। কিন্তু এতে লরিটির ক্ষতি না হলেও ট্রাকটির সামনের অংশ চেপে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় গাড়ির এই চালক ও হেলপার।

২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন