২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ জুন ২০২০ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ ২০৮ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম জেলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০ । ১:০৭ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ২০৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১৪২ জন এবং উপজেলায় ৬৩ জন। এছাড়া ঠিকানা বিহীন ৩ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২১২ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ৯ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮ জন এবং উপজেলায় ৪৭ জন। এছাড়া ৩ জনের ঠিকানা পাওয়া যায় নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে ০৫ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবান (১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৬৩৯টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩১৯৩ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন