২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ জুন ২০২০ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে বাড়ছে করোনা আক্রান্ত, ৫০ দিনে ৫৯ জন শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০ । ৩:৩০ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:বোয়ালখালী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দিনদিন বাড়ছে। গত ৫০ দিনে ৫৯ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হন।

এর মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।

গত ১৪ এপ্রিল বোয়ালখালী উপজেলার ৭০ বছরের বৃদ্ধ ১ম শনাক্ত হন।

১৪ এপ্রিল থেকে ২ জুন পযর্ন্ত বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৯ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান।

তিনি জানান, বোয়ালখালী উপজেলার আক্রান্ত ৫৯ জনের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৪জন, হোম আইসোলেশনে রয়েছেন ৩৭ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ১৮৩ জনের ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে করোনা উৎসর্গ নিয়ে বোয়ালখালীতে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

২৪ ঘণ্টা/এম আর/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন