২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ জুন ২০২০ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃতদের দাফনকারী ইমামদের রোগ প্রতিরোধ বৃদ্ধিকারক হোমিও ঔষধ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০ । ৪:৫৯ বিকাল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে সদর উপজেলার করোনায় মৃতদের দাফনকারী ইমামদের এবং স্বেচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তির সদস্যদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ঠাকুরগাঁও হোমিওপ্যাথি এসোসিয়েশনের আয়োজনে সদর উপজেলার উপজেলা পরিষদ ভবন প্রাংগনে এ কার্যক্রমটি
অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঔষধ বিতরণ করেন ও খাইয়ে দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় জেলা হোমিওপ্যাথি এসোসিয়েশনের সদস্যগণ ও জেলায় করোনা পরিস্থিতির মাঝে জনসেবায় বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তির সদস্যগণ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন