২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ জুন ২০২০ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪১ হিজরি

সিটি কনভেনশন হলে ২৫০ শয্যা বিশিষ্ঠ করোনা চিকিৎসা কেন্দ্রের সরঞ্জামাদি পরিদর্শনে মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০ । ৭:১৫ রাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সকালে তাঁর দাপ্তরিক কার্যালয়ে আগ্রাবাদ এক্সেস রোডস্থ সিটি কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠিতব্য আড়াই শত শয্যা বিশিষ্ঠ করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য সরবরাহকৃত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন।

এসময় মেয়র বলেন, সম্প্রতি চট্টগ্রামে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে এবং আক্রান্তের তুলনায় চিকিৎসা কেন্দ্রের সংখ্যা অপ্রতুল। তাই এইসব চিকিৎসাকেন্দ্রে এখন ঠাঁই নেই অবস্থা। এই প্রেক্ষিতে সমন্বিত উদ্যোগে আরো বেশি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপিত না হলে পরিস্থিতি নিয়ন্তণের বাইরে চলে যাবে।

তিনি আরো বলেন, আমরা আশাবাদী এবং অচিরেই বেশ কয়েকটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

মেয়র জানান আমরা আশাবাদী আগামী ১০ দিনের মধ্যেই প্রস্তাবিত সিটি কনভেনশন সেন্টার করোনা আক্রান্তদের সেবার উপযোগী হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তওবধায়ক প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন