২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ জুন ২০২০ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪১ হিজরি

মেঘনার জোয়ারে ভেসে এলো যুবকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০ । ৯:২৫ রাত

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) পুলিশ উপজেলার নবীগঞ্জ এলাকার অদূরে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানান, নদীর স্রোতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, উদ্ধার হওয়া লাশটি চার থেকে পাঁচদিন আগের হতে পারে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে শার্ট ও হাফ প্যান্ট রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন