২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২০ সফর ১৪৪১ হিজরি

লামায় চোলাই মদসহ তিনজন আটক

চোলাই মদসহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ । ৬:৫৩ সন্ধ্যা

পাচারের সময় বান্দরবানের লামা উপজেলা থেকে চোলাই মদ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা শহরের লাইনঝিরি এলাকা থেকে শনিবার দুপুরে তাদেরকে আটক করে ট্রাফিক পুলিশ।

আটকরা হলো-কক্সবাজার পৌরসভা এলাকার মোস্তাক পাড়ার বাসিন্দা মাহাদুর রহমানের স্ত্রী শাহানা বেগম (৩০), সাইদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫) ও মহেশখালী উপজেলার নতুন পাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০)।

সূত্র জানায়, স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ সংগ্রহ করে শনিবার দুপুর ২টার দিকে পাশের চকরিয়া উপজেলায় নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চকরিয়াগামী দুটি যাত্রীবাহি জীপ গাড়িতে তল্লাশি চালায়।

এ সময় পলিথিন ভর্তি ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ পাচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন জনকে আটক করে পুলিশ।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন