২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ জুন ২০২০ www.24ghonta.news২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১২ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনায় প্রাণ দিলেন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট ডা. সাজ্জাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২০ । ১০:১২ সকাল

প্রাণসংহারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

কয়েকদিন পূর্বে করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তিনি আক্রান্ত হন।

তিনি ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ছিলেন।

ডা. সাজ্জাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যাচের প্রাক্তন ছাত্র। করোনায় মৃত্যুবরণকারী ১৩তম চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

২৪ ঘণ্টা/এম আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন