২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ জুন ২০২০ www.24ghonta.news২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১২ শাওয়াল ১৪৪১ হিজরি

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার মূল হোতা ড্রোন হামলায় নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২০ । ১:৫২ দুপুর

২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় ‘মূল হোতা’ বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই লিবিয়ার বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়। লিবিয়ার সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার ২ জুন সন্ধ্যায় টুইটারে এ খবর প্রকাশ করেছে।

লিবিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা।

এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি।
২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন