২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ জুন ২০২০ www.24ghonta.news২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১২ শাওয়াল ১৪৪১ হিজরি

খাগড়াছড়িতে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

-
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২০ । ৬:১৯ সন্ধ্যা

খাগড়াছড়ি প্রতিনিধি:বুধবার (০৩ জুন) দুপুরে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি ও মাটিরাঙার গোমতীতে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। এসময় বজ্রাঘাতে আহত দুটি গবাদিপশুও মারা গেছে।

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি এলাকার বাসিন্দা রমজান আলী (৫২) ও মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের বাসিন্দা আদম আলী (৪০)।

স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়িতে নিজ ঘরের বারান্দায় বসা ছিলেন রমজান আলী। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। তাৎক্ষনিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমজান আলী পেশায় একজন শ্রমিক।

অপরদিকে মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের রত্নাটিলা এলাকায় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কৃষক মো. আদম আলী (৪০)।

মাটিরাঙ্গার গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, কৃষক আদম আলী নিজের জমিতে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে জ্ঞান হারালে তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন