২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ জুন ২০২০ www.24ghonta.news২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৩ শাওয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামে ৬ চিকিৎসক-পুলিশসহ ১৪০ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম জেলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ । ১:১২ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ১৪০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ৮৬ জন এবং উপজেলায় ৫৪ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ১৫৮ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৫ জন এবং উপজেলায় ২৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ২৯ জন।

বুধবার (৩ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৫৩০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৫৩৭ জন। এর মধ্যে নগরে ২৬৬৬ জন এবং উপজেলায় ৮৭১ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: সাতকানিয়া ২, আনোয়ারা ৬, চন্দনাইশ ৯, পটিয়া ১, বোয়ালখালী ১১, রাঙ্গুনিয়া ৪, রাউজান ৭, ফটিকছড়ি ১, হাটহাজারী ৫ এবং সীতাকুণ্ড ৮ জন।

চমেকে নতুন শনাক্তদের মধ্যে ৬ চিকিৎসক ও ৫ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে চারজন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসক আছেন। এছাড়া একজন চমেকের ল্যাবকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের এক নারী কর্মীসহ দুইজন আছেন। পুলিশ সদস্যসহ তাদের পরিবারের ৮ সদস্য এবং বন্দর-কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের ১০ জন রয়েছেন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৮ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন