২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ জুন ২০২০ www.24ghonta.news২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৩ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনায় অধ্যাপক ডা. মহিউদ্দিনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ । ১২:৫২ রাত

বৈশ্বিক মহামারী প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুন) রাতে ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক মো. মহিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেকের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন ডা. মো. মহিউদ্দিন।

তিনি স্বাস্থ্য ক্যাডার হিসেবে কর্মরত ছিলেন। নির্ধারিত সময়ের ৩ বছর আগে ২০১২ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এর পর সহযোগী অধ্যাপক হিসেবে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন। গত বছরের শেষ দিকে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কানাডায় এবং মেয়ে যুক্তরাজ্যে আছেন। তারা কেউই এ মুহূর্তে দেশে নেই।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন