২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ জুন ২০২০ www.24ghonta.news২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৩ শাওয়াল ১৪৪১ হিজরি

জামালপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ এক দিনেই আক্রান্ত ৫৪ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ । ১১:৩১ সকাল

জামালপুর প্রতিনিধি:জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলালসহ একদিনেই নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এছাড়া বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন।

জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও সুস্থ্য হয়েছেন ১৩২ জন।

২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন