২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ জুন ২০২০ www.24ghonta.news২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৩ শাওয়াল ১৪৪১ হিজরি

ত্রুটিপূর্ণ কিট,চবিতে হয়নি করোনা পরীক্ষা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ । ৩:৫৬ বিকাল

চবি প্রতিনিধিঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের র‌্যাপিড টেস্টিং কিটগুলো ‘ত্রুটিপূর্ণ’ থাকায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। তাই কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘গত দুইদিনে হাটহাজারী ও রাউজান থেকে প্রায় ২০০টি স্যাম্পল আমাদের কাছে আসে। গতকাল বুধবার থেকে আমরা পরীক্ষা শুরু করি। কিন্তু পরীক্ষার জন্য কিটগুলো মেশিনে দেওয়া হলে সব নমুনার ফলাফলই পজিটিভ আসছিল। এতে সংশ্নিষ্টদের মধ্যে সন্দেহ দেখা দিলে পরীক্ষার মাধ্যমে কিটে ত্রুটি থাকার প্রমাণ মিলে।’

তিনি আরো বলেন, ‘আমরা আপাতত পরীক্ষা বন্ধ রেখে কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরের নিকট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকেই আমরা তা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন ত্রুটিমুক্ত কিট হস্তান্তর করলে আমরা আবারও করোনা পরীক্ষা শুরু করব।’

উল্লেখ্য যে, ২৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন