২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ জুন ২০২০ www.24ghonta.news২২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৪ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনায় মারা গেলেন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এসএএম কিবরিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০ । ১০:১৮ সকাল

বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাত একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)-এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. কিবরিয়া ৩ জুন থেকে আইসিইউতে ছিলেন বলেও জানান ডা. রাহাত। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে সংগঠনটি। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক। এছাড়াও আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন। আর মৃত্যুর সংখ্যা ৭৮১ জন।

বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৩ হাজার ১৪২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৯৮ হাজার ৩৭০ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন