২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ জুন ২০২০ www.24ghonta.news২২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৪ শাওয়াল ১৪৪১ হিজরি

ফটিকছড়ির ফেনী নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০ । ৭:২৪ রাত

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের সীমান্তবর্তী ফেনী নদীতে লাকড়ী ধরতে নেমে ফেনী নদীতে তলিয়ে যাওয়া পলাশ চন্দ্র দে (১৮) নামে কলেজ ছাত্রের লাশ ফেনী নদীর ধুমঘাট ব্রীজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০ টার দিকে মিরসরাউ উপজেলার ধুমঘাট ব্রীজের নিচে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা নিখোঁজ পলাশের পরিবারকে খবর দিলে তার পরনের কাপড় দেখে লাশ সনাক্ত করেন।

বাগানবাজার ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য,গত ২৯ মে (শুক্রবার) রাত সাড়ে ৯ টা দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়ের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী ফেনী নদীর পানিতে পড়ে নিখোঁজ হন পলাশ দে।সে উক্ত ইউনিয়নের পুরাতন রামগড় এলাকার সাধন কুমার দে এর পুত্র এবং রামগড় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।স্থানীয়রা অনেক খোঁজাখুজির করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরদিন শনিবার প্বাশর্বতী রামগড় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে শনিবার সারাদিন উদ্ধার কার্যক্রম চালান। কিন্তু এতে পলাশের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন