২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ জুন ২০২০ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৫ শাওয়াল ১৪৪১ হিজরি

লাশ দাফন ও সৎকার সেবীদের উপহার সামগ্রী দিলো মানবিক সংগঠন মুসাফির

লাশ দাফন মানবিক সংগঠন মুসাফির
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২০ । ৬:২৯ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার কাজে নিয়োজিত ২০ জন স্বেচ্ছাসেবীদের হাতে উপহার সামগ্রী তুলে দিলো আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

শনিবার দুপুরে চেরাগী মোড়ে মানবতাবাদী স্বেচ্ছাসেবী প্রকৌশলী জ্যোর্তিময় ধরের আথিক সহায়তায় ‘এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ এবং ‘করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ’ নামে দুটি সংগঠনের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ।

এসময় উপস্থিত ছিলেন মুসাফির’র আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, স্বেচ্ছাসেবী প্রকৌশলী জ্যোর্তিময় ধর, সাংবাদিক প্রীতম দাশ, কমল দাশ, পার্থ প্রতীম বিশ্বাস, উজ্বল দত্ত, ব্যাংক কর্মকর্তা রাহুল দও।

এছাড়া দুই সংগঠনের পক্ষ থেকে উপস্হিত ছিলেন, এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ আহ্বায়ক মো. জয়নাল, চট্টগ্রাম মৃতদেহ সৎকার স্বেচ্চাসেবক সংঘের উপদেষ্টা ডাক্তার যীশু দেব, সংঘের আহবায়ক সুমন পাল, সমন্বয়ক রতন দাশ প্রমুখ।

এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন, করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের লাশ দাফন কিংবা সৎকার কাজে নিবেদিত স্বেচ্ছাসেবীদের পরিবারের কথা চিন্তা করে মানবিক সংগঠন মুসাফির যে উদ্যেগ গ্রহন করেছে তার জন্য তাদের ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই মানবপ্রেমী জ্যোর্তিময় ধরকে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন