২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ জুন ২০২০ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৫ শাওয়াল ১৪৪১ হিজরি

দুইদিন বন্ধের পর কক্সবাজার ল্যাব চালু; একদিনে সর্বাধিক ১০৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজার ল্যাব করোনা টেস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২০ । ৮:৫০ রাত

কক্সবাজার প্রতিনিধি:টানা দুইদিন বন্ধ থাকার করোনাভাইরাস টেষ্ট আবারও শুরু হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে।

শনিবার (৬ জুন) একদিনে সর্বাধিক ৩৪৮ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট শেষে সর্বাধিক ১০৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরেই এসেছে সর্বাধিক ৪২ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার টেষ্ট হওয়াদের মধ্যে যে ১০৮ জনের পজিটিভ এসেছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ১৯ জন, চকরিয়া উপজেলায় একজন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও রামু উপজেলায় ২২ জন রয়েছেন।

এছাড়াও পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে একজন, বান্দরবান সদরে ৫ জন ও রুমা উপজেলায় ৩ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন এবং ঠিকানা বিহীন ৩ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯৮৪ জন। যারমধ্যে ৩১জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২২জন। যারমধ্যে একজন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজারে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮২ জন করোনা রোগী।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন