২৪ ঘন্টা নিউজ
রবিবার ৭ জুন ২০২০ www.24ghonta.news২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৬ শাওয়াল ১৪৪১ হিজরি

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২০ । ৩:২৫ রাত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং তার স্ত্রী।

শনিবার (৬ জুন) দিনগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি।

সারোয়ার আলম তার পোস্টে লিখেছেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ।

আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

তিনি আরও জানান, তার স্ত্রীরও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায় আছেন সারওয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।

উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন