২৪ ঘন্টা নিউজ
রবিবার ৭ জুন ২০২০ www.24ghonta.news২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৬ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ প্রতিষ্ঠানকে ৪৫ লক্ষ টাকার অনুদান প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২০ । ৪:১৯ বিকাল

কামরুল ইসলাম দুলু:চট্টগ্রাম জেলা পরিষদ এর আয়োজনে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (৭ জুন) বেলা ১১ টায় উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে মোট ২০ টি প্রতিষ্ঠানকে জেলা পরিষদের পক্ষ থেকে ৪৪ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

অনুদান প্রাপ্ত ২০ টি প্রতিষ্ঠান হচ্ছে- কথাকলি উচ্চ বিদ্যালয়, জাফরনগর অপর্নাচরন উচ্চ বিদ্যালয়, সামনীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জালাল আহমদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুুল, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় শহীদ মিনার, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সোনাইছড়ি ইউনিয়ন ২নং ওয়ার্ড, গফুর শাহ (রাঃ) মাদ্রাসা এতিমখানা, ঢালীপাড়া হাফেজিয়া মাদ্রাসা, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির মুরাদপুুর ইউনিয়র ২নং ওয়ার্ড, মুরাদপুর জামালিয়া দরবার শরীফ, বাড়বকুণ্ড বৌদ্ধবিহার, মীরসরাই ওয়াহেদপুর সোবহানিয়া মসজিদ, খুলশী কলোনি জামে মসজিদ খুলশী, আলী মিয়া চৌধুরী মসজিদ, বায়তুল হাসান মসজিদ কুমিরা, শিতলাবাড়ী মন্দির, পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধবিহার, জয়কালীও রক্ষাকালী মন্দির এবং হাসান গোমাস্তা জামে মসজিদ।

এব্যাপারে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড এবং আংশিক মীরসরাইতে করোনা ভাইরাস প্রদূর্ভাব চলাকালীন সময়ে প্রায় সাতশত পরিবাবের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদ সবসময় বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং নিয়মিত সাহায্য সহযোগীতা দিয়ে যাচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন