২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ জুন ২০২০ www.24ghonta.news২৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৭ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনায় জীবন দিলেন ১৯তম পুলিশ সদস্য আলমগীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২০ । ৪:৫৪ বিকাল

বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করলেন। শহীদ এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোঃ আলমগীর হোসেন (৫৫)।

সোমবার (৮ জুন) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

করোনা ভাইরাস (কভিড-১৯) পজেটিভ হওয়ায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গতকাল দিবাগত রাত সাড়ে বারোটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বর্তমান করোনাকালে এ যাবত বাংলাদেশ পুলিশের ১৯ জন বীর সদস্য শহীদ হয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন