২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জুন ২০২০ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৮ শাওয়াল ১৪৪১ হিজরি

সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০ । ১:০২ রাত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। বাংলাদেশে এই প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে কমিশনারের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে শক্ত আছেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাপক ভূমিকা রেখে আসছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। তাঁর নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষাসামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা— সব কাজেই তৎপরতা বজায় রেখেছে সিএমপির ৭ হাজার পুলিশ সদস্য।

এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালুর উদ্যোগও নিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন