২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জুন ২০২০ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৮ শাওয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে নারী ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে সহ আরো ৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০ । ৯:২০ সকাল

নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জেলায় নারী ভাইস চেয়ারম্যান ও তার মেয়ে সহ নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

৩৪টি নমুনা সংগ্রহ করে পাঠানোর দীর্ঘ ৭ দিন পর সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট থেকে প্রেরিত তথ্য পেয়ে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

এই তথ্যে জেলা সদরের উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান সান্তনা চক্রবর্তী ও তার ১৪ বছরের মেয়ে এবং জেলা শহরের একটি পেট্রোলপাম্পের ৫৩ বছরের ব্যক্তি মিলে তিনজন করোনা পজেটিভ।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জন। এর মধ্যে জেলা সদরে ৬০,সৈয়দপুরে ২৭,ডোমারে ২৩, জলঢাকায় ২০,ডিমলায় ১৭ ও কিশোরগঞ্জে ১২জন।

মুত্যুবরন করেছেন ৪ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন,নারী ভাইস চেয়ারম্যান সহ নতুন করে আরও তিনজন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন