২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জুন ২০২০ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৮ শাওয়াল ১৪৪১ হিজরি

চির নিদ্রায় শায়িত হলেন হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জসিম

হাটহাজারী আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০ । ৬:১৭ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক, হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন।

এর আগে আছরের নামাযের পর হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৯ জুন) হাটহাজারী কাচারী সড়কস্থ নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মরহুমে পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ক্যান্সার এবং কিডনি সমস্যায় ভূগছিলেন তিনি।

এদিকে একজন পরিচ্ছন্ন ও নিষ্ঠাবান রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ-ছাত্রলীগ, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ-ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন