২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জুন ২০২০ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৮ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ৪ সিএনজি যাত্রী আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০ । ৬:৪৭ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে কাভার্ডভ্যান, পিকআপভ্যান ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৪ যাত্রী আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াই টার দিকে উপজেলার পৌরসভার ফকিরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের ফকিরহাট নামক স্থানে ঢাকামূখি একটি কাভার্ডভ্যানের সাথে একটি মিনি পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে সিএনজি অটোরিক্সাটি মুহুর্তে দুমড়ে মুছড়ে যায়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে সিএনজিতে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, এঘটনায় আহতরা হলেন সিএনজি যাত্রী ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা মৃত মোঃ আলম উদ্দিনের ছেলে মোঃ আজম উদ্দিন (৩০) একই এলাকার শামছুদ্দিনের ছেলে মোঃ তসলিম উদ্দিন (৩৫), সীতাকুণ্ড ৪নং মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে নুর মোহাম্মদ (৩৫), একই এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ আলতাফ হোসেন(২৬)।

এদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন