২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ জুন ২০২০ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৮ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনায় ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. জলিলুর রহমান খানের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০ । ৮:২৯ রাত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খান গত তিনদিন ধরে ইমপালস হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. জলিলুর রহমান খানকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন