২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ জুন ২০২০ www.24ghonta.news২৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪১ হিজরি

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জিল্লুর রহমান করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত বোয়ালখালীর ডা. জিল্লুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২০ । ১২:০৯ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা.মোহাম্মদ জিল্লুর রহমান করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষার ফলাফলে এ কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ফজলে রাব্বি। ডা. জিল্লুর রহমান বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত ডা. জিল্লুর রহমান বোয়ালখালীতে ‘করোনা’ দূর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি, হোমকোয়ারেন্টিনে থাকাদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলাদা আইসোলেশন সেন্টার রেডি করা ও কোভিড-ননকোভিড রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করায় কাজ করছিলেন।

এরই মাঝে পুষ্টি সপ্তাহে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করেন মানবিক এ চিকিৎসক।

২৪ ঘণ্টা/পূজন সেন/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন