২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২১ সফর ১৪৪১ হিজরি

লামায় গৃহবধূকে জবাই করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ । ৮:১৯ সকাল

বান্দরবানের লামা উপজেলায় শনিবার দিনগত গভীর রাতে ঘরে ঢুকে গোলাপী বেগম (৪৭) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খাল পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গোলাপী বেগম চিউনী খালপাড়ার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

সূত্র জানায়, গৃহবধূ গোলাপী বেগম শনিবার দিনগত রাতে ৭ বছরের এক নাতিসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

রবিবার সকালে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা জবাই করা লাশ দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, দুর্বৃত্তরা কেন গৃহবধূ গোলাপী বেগমকে জবাই করে হত্যা করেছে; প্রাথমিকভাবে তার কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন