২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ জুন ২০২০ www.24ghonta.news২৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে বজ্রপাতে এক কৃষকের তিন গরু মারা গেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২০ । ৫:৩০ সন্ধ্যা

কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ড উপজেলায় বজ্রপাতে এক কৃষকের তিনটি গরু মারা গেছে।

আজ (১০ জুন) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের কালাম মেম্বারের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

বজ্রপাতের সময় ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়। মারা যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১ টার সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় উপজেলার মহানগর গ্রামের কৃষক মো. মাসুদের তিনটি গরু বাড়ির পাশে জমিতে ঘাস খাচ্ছিল। ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই তিনটি গরু মারা যায়।

কৃষক মাসুদ

ক্ষতিগ্রস্ত মাসুদ জানান, আমি একজন গরীব কৃষক। গরু তিনটি আমার সম্বল ছিল, বজ্রপাতে একসাথে তিনটি গরু মারা যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। মারা যাওয়া তিন গরুর মধ্যে ৩টিই গাভী, দুইটার বাচ্ছা আছে, আর ১টা গর্ভবতী। দুইটি গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলতো।

এদিকে এক সাথে তিনটি গরু মারা যাওয়ায় কৃষক মাসুদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন