২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ জুন ২০২০ www.24ghonta.news২৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১৯ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনা রোগীদের বিনামুল্যে অক্সিজেন দিচ্ছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান

বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে এস এল গ্রুপ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২০ । ৬:৫৫ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তথা চট্টগ্রাম করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেবে সীতাকুণ্ডের এস.এল গ্রুপের কর্নধার আলহাজ্ব মোহাম্মদ লোকমান এর মালিকানাধীন এস.এল অক্সিজেন।

এ ক্ষেত্রে রোগীদেরকে অক্সিজেন নেওয়ার জন্য খালি বোতল দিতে হবে। এ তথ্য নিশ্চিত করেছেন এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান।

জানা যায়, বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয়ে পড়েছে। আর করোনা ছড়িয়ে পড়ার সাথে সাথে তাই চট্টগ্রামসহ সারা দেশেই অক্সিজেনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে।

এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী অক্সিজেনের দাম ইচ্ছেমত কয়েকগুন বাড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। ঠিক এমন সময়ে রোগীদের কথা চিন্তা করে বিশেষ উদ্দ্যোগ নিয়েছে সীতাকুণ্ডের এস.এল গ্রুপ।

এ ব্যাপারে এস.এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমান বলেন, বর্তমান বাস্তবতায় মানবিক সাহায্য খুবই গুরুত্বপূর্ন বৈশ্বিক মহামারীর এই দুঃসময়য়ে কিছু ব্যক্তি বিশেষের জন্য মানবিক বিপর্যয় হউক এটা আমরা চাই না।

করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা রোগীদের সহায়তায় আমাদের কারখানা থেকে বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেব।

তবে সেক্ষেত্রে রোগীদেরকে খালি বোতলের ব্যবস্থা করতে হবে। কারণ, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে অক্সিজেনের বোতলের সংকট আছে।

তিনি বলেন, কারো প্রয়োজনে যতগুলো বোতল লাগে তত পরিমান অক্সিজেন আমরা দেব। তাই রোগীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা চাই সীতাকুণ্ড তথা চট্টগ্রামের কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান। আমাদের অক্সিজেনের কারনে কারো বিন্দুমাত্র উপকার হলেই আমাদের এই উদ্যেগ সার্থক হবে।

কারো অক্সিজেন প্রয়োজন হলে জালাল উদ্দিন জিকু অথবা মামুনুর রশিদ মামুন এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নং-০১৬৭৫-৮৭৩৬১৬, ০১৯১৯-১৭২১০৯,০১৮৬৪-৯৯১২২৯।

এদিকে করোনায় শ্বাসকষ্ট রোগীদের ফ্রি অক্মিজেন সেবায় এগিয়ে এসেছেন সীতাকুণ্ডের অনেক শিল্পপতিরাও।

তাদের মধ্যে রয়েছেন জিরি সুবেদার, এমপি দিদারুল আলমের মালিকানাধীন গোল্ডেন অক্মিজেন, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সীমা অক্সিজেন, মাস্টার আবুল খাায়ের’ অক্মিজেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন