২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ জুন ২০২০ www.24ghonta.news২৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪১ হিজরি

চিকিৎসা সেবার দাবীতে চট্টগ্রাম সিটি মেয়রকে স্মারকলিপি দেন মানবাধিকার কাউন্সিল

স্মারকলিপি প্রদান মানবাধিকার কাউন্সিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ । ৫:১০ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : চট্টগ্রামের হাসপাতালগুলোতে করোনা সংকটকালীন সময়ে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানের দাবীতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা।

আজ ১১ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আবদুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ পাল, সালমা বেগম।

স্মারকলিপিতে বলা হয়, “চট্টগ্রামবাসী নিঃশ্বাস নিতে চায়, চায় করোনার সুচিকিৎসা”। চট্টগ্রামে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই তুলানায় করোনা রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেনা।

করোনা রোগীর চিকিৎসা সেবা পাওয়া তার মানবিক অধিকার। অনেকেই বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে মারা যাচ্ছে। এছাড়াও জটিল রোগে আক্রান্ত রোগীরাও হাসপাতালের ধারে ধারে ঘুরে ব্যর্থ হয়ে অনেকেই মৃত্যু বরণ করেছেন ইতিমধ্যে।

এমন অসহায় অবস্থায় সাধারণ মানুষ আজ দিশেহারা। হাসপাতালগুলোতে কোথাও সিট নেই, কোথাও আবার সিট থাকলেও নানা অজুহাতে রোগী ভর্তি নিচ্ছেনা। সেই সাথে অক্সিজেন নেই, এমনকি কোন কোন জায়গায় ঔষধও মিলছেনা।

ঔষধ মিললেও ব্যবসায়ীরা কয়েকগুণ দাম হাতিয়ে নিচ্ছে। এই অবস্থায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ভয় কাজ করছে। সেই কারণে চট্টগ্রামে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

পরে একই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন