২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ জুন ২০২০ www.24ghonta.news২৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২০ শাওয়াল ১৪৪১ হিজরি

মাটির ব্যাংকে জমানো অর্থ করোনার আপদকালীন ফান্ডে দিলেন সাংবাদিক কন্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ । ১১:৪০ রাত

চট্টগ্রামের ফটিকছড়িতে এক শিশুর ঈদের জমানো অর্থ দিলেন করোনার আপদকালীন ফান্ডে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিনের হাতে এ অর্থ জমা দেন।

শিশুটির নাম তাসফিয়া জারিন। সে প্রথম আলোর ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি এস এম আক্কাছ উদ্দিনের মেয়ে।

তাসফিয়া জারিন জানায়, আত্মীয়-স্বজনদের কাছ থেকে সে ঈদ উপহারের বিভিন্ন সময় পাওয়া টাকা তার একটি মাটির ব্যাংকে জমিয়ে রাখত। করোনার মহামারীর কারণে ব্যাংক ভেঙে জমানো টাকাগুলো করোনার আপদকালীন ফান্ডে জমা দেওয়ার চেষ্টা করলে আমার বাবা এসব অর্থ ইউএনওর হাতে জমা দেওয়ার অনুরোধ জানায়। সে মতে ব্যাংকে জমানো ১ হাজার ৩২০ টাকা দান করি।

তাসফিয়ার বাবা সাংবাদিক এস এম আক্কাছ উদ্দিন বলেন, ‘করোনার এই মহামারিতে ফটিকছড়ি সদরের ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল রূপান্তর এবং বাস্তবায়নে অনেক টাকার প্রয়োজন। তাই মেয়ের সম্মতিতে তার জমানো এই অর্থগুলো সেখানে খরচের জন্য দান করা হয়। আশা করি কাজে আসবে।’

উপজেলা নির্বাহী কর্মর্কা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘শিশুটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একতাই শক্তি। এভাবে সবাই এগিয়ে এলে আমাদের স্বপ্নের কোভিট-১৯ হাসপাতালের স্বপ্ন সত্যি হবে।’

উল্লেখ্য, গত ৯ জুন উপজেলা সদরের ২০ শয্যা হাসপাতালকে বিশেসায়িত কোভিড-১৯ হাসপাতালের ঘোষণা দেন প্রশাসন। এর পর থেকে সেটির উন্নয়নে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ সহায়তায় এগিয়ে আসেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন