২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২০ www.24ghonta.news২৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪১ হিজরি

বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২০ । ৮:৪০ সকাল

বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার বান্দরবানের ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এরা হলেন- জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো: কামরুল।

এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই জনগনের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক।

সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন