২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২০ www.24ghonta.news২৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ড মডেল থানার ওসি (ইন্টেলিজেন্ট)সহ ১৫ পুলিশ করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২০ । ১১:০৪ সকাল

কামরুল ইসলাম দুলু:করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত মোট ১৫ জন পুলিশ।

এদের মধ্যে একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান।
আক্রান্তদের মধ্যে একজন ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট, চারজন সাব-ইন্সপেক্টর বাকি ৯ জন কনস্টেবলসহ মোট ১৫ জন পুলিশ।

থানার সূত্র মতে করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত মোট ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন