২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২০ www.24ghonta.news২৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪১ হিজরি

এবার করোনা আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন

করোনা আক্রান্ত হলেন ইয়াসমিন পারভীন তিবরীজি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২০ । ৭:০৬ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেলা প্রশাসনের আরো এক উচ্চ পদস্থ কর্মকর্তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপ পরিচালক, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি।

আজ ১২ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রকাশিত করোনা পরীক্ষার যে ফলাফল প্রকাশকরা হয়েছে তার মধ্যে করোনা পজেটিভ তালিকায় তিনিও একজন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি গত ৩ জুন চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ ১২ জুন সিএমসি ল্যাব থেকে জানানো হয় তার করোনা পজেটিভ।

বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো জানিয়ে জেলা প্রশাসন সূত্র জানায় অল্প কাশি ও জর থাকলেও অন্য কোন উপসর্গ নেই। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন