২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৩ জুন ২০২০ www.24ghonta.news৩০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪১ হিজরি

নাসিমের মৃত্যুতে বিএনপির শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২০ । ৫:৫৮ সন্ধ্যা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব। এরপর শোক প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমার সিরাজগঞ্জের সন্তান এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জ্যেষ্ঠ রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন