২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৩ জুন ২০২০ www.24ghonta.news৩০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪১ হিজরি

মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২০ । ৬:৩৩ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী শোকবার্তায় আরো বলেন, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম আজীবন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অটল ছিলেন।

মন্ত্রী এসময় ২০১৪-২০১৮ মেয়াদে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ নাসিমের দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ড. হাছান মাহমুদ বলেন, মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অপরদিকে, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।

২৪ ঘণ্টা/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন