২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৩ জুন ২০২০ www.24ghonta.news৩০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪১ হিজরি

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২০ । ১১:৩৩ রাত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে।

আজ শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের উপাচার্য ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়।

এতে তার শরীরে অ্যান্টিজেন নেগেটিভ পাওয়া যায়। অ্যান্টিবডি পজিটিভ আসে। অর্থাৎ তিনি এখন করোনামুক্ত।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন