২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ জুন ২০২০ www.24ghonta.news৩১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৩ শাওয়াল ১৪৪১ হিজরি

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২০ । ১০:৩৪ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবাণীতে তিনি বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরনীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমুল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।

প্রধানমন্ত্রী বলেন, শেখ মো. আব্দুল্লাহ’র আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে।

শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন