২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ জুন ২০২০ www.24ghonta.news৩১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৩ শাওয়াল ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে দুই শিশু নির্যাতনকারী ইউপি সদস্যসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২০ । ৮:২৩ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও গ্রামে মোবাইল চুরির অভিযোগ তুলে সালিশ বৈঠকে দুই শিশুকে বর্বর নির্যাতন করার অভিযোগে  ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী জিয়াবুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।

রবিবার (১৪ জুন) সকালে পীরগঞ্জ এলাকা থেকে সেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব ১৩।

এর আগের দিন ১৩ জুন (শনিবার বিকালে) ইউপি সদস্য জহিরুলের সহযোগী জিয়াবুল ইসলাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু নির্যাতনের ঘটনায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গত ৫ জুন মামলা দায়ের করে শিশু সুমনের মা শরিফা খাতুন।

মামলার ৭ দিন পর সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। মামলার ৮ দিন পর দুই আসামীকে গ্রেফতার করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন