২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ জুন ২০২০ www.24ghonta.news১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাওয়াল ১৪৪১ হিজরি

ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

ইয়াবা সেবনের দায়ে ছাত্রলীগ নেতা কারাগারে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২০ । ৭:২৩ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে আটক করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিম (২৪)।

ইয়াবা সেবনের অপরাধে সরঞ্জামাদিসহ রবিবার বিকেলে তাকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন।

উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম একই উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা। এদিকে এ অপরাধের দায় ছাত্রলীগ নেবে না উল্লেখ করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে।

২৪ ঘণ্টা/আর এস

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন