২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ জুন ২০২০ www.24ghonta.news১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৪ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকে লরীর ধাক্কায় একজন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২০ । ২:০৩ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিকে লরীর ধাক্কায় মোঃ এমদাদ (২৭) নামের একজন নিহত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) ভোর ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত এমদাদ কেডিএস লজিস্টিক লিমিডেটের আওতাধীন লোডস্টার কোম্পানির সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, কেডিএস লজিস্টিক থেকে একটি লরী বের হওয়ার সময় এমদাদকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের বাড়ি বরিশাল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেডিএস লজিস্টিকের শিফট ম্যানেজার মোঃ জামান।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন