২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ জুন ২০২০ www.24ghonta.news২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৫ শাওয়াল ১৪৪১ হিজরি

এমপি মোকাব্বির খান করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ । ৭:৫৮ রাত

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নমুনা পরীক্ষা হয়।

মঙ্গলবার (১৬ জুন)) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আজও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এদিকে মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. রেজা কিবরিয়া।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন