২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ জুন ২০২০ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪১ হিজরি

আইন শৃংখলার অবনতি, সীতাকুণ্ডে এবার ডাকাতের কবলে দুই ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২০ । ১১:০১ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে একেরপর এক চুরি-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এবার ডাকাতের কবলে পড়েছেন দুই ভারতীয় নাগরিক ও তাদের পরিবার।

এঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে- বাড়বকুণ্ড দারালিয়া পাড়ার আবুল কাসেমের পুত্র জামাল উদ্দিন (২৬), মান্দারীটোলা গ্রামের আলাউদ্দিনের পুত্র মোঃ নোমান (২১) এবং একই এলাকার মোতাহের হোসেনের পুত্র মোঃ ইমন (২৩)।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার সময় বিএসআরএম কারখানার দুই ভারতীয় কর্মকর্তা পরিবারসহ দেশে যাওয়া উদেশ্যে নগরীর খুলশীর বাসা থেকে বের হয়ে ঢাকা বিমান বন্দরে যাওয়ার জন্য রওনা দেন। সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় আসা মাত্রই তাদের বহনকারী গাড়িকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাদের গাড়ি আটকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

দুই ভারতীয় পরিবারের সঙ্গে থাকা পাসপোর্ট, নগদ টাকা, ইন্ডিয়ান রুপি, উএস ডলার, স্বর্ণালংকার, ডেবিট ও ক্রেডিট কার্ড, আঁধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, লেপটপ, মোবাইল সেটসহ সব কিছু নিয়ে যায়।

দুই ভারতীয় নাগরিক ও তাদের পরিবার সবকিছু হারানোর পর তারা দেশে না গিয়ে তাদের খুলশী বাসায় ফিরে আসে। তারা বিষয়টি বিএসআরএম কতৃপক্ষকে জানায়।

বিএসআরএম কতৃপক্ষ সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

আটককৃত আসামিদের মধ্যে দুই জন ডাকাতির ঘটানায় জড়িত থাকার কথা স্বীকার করে মঙ্গলবার জবানবন্দী দেয়েছেন আদালেতে।

ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ডাকাত দলের নেতা সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানা ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আমরা অক্লান্ত পরিশ্রমে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ডাকাত দলের নেতাসহ তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই, এবং তাদের নিকট হতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

এদিকে মহামারী করোনার সুযোগে সীতাকুণ্ডে ব্যাপকহারে বেড়ে গেছে চুরি-ডাকাতীর ঘটনা এছাড়া বেড়েছে খুনের ঘটনাও। এনিয়ে সীতাকুণ্ডের জনসাধারণের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন