২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২১ সফর ১৪৪১ হিজরি

যুবলীগের ৩২ নেতা গণভবনে যাচ্ছেন

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ । ৪:০৩ বিকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গণভবনে কে থাকবেন আর কে থাকবেন না, যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে তারা থাকবেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও যুবলীগ একটি তালিকা জমা দিয়েছে। সেই তালিকায় বহু বিতর্কিতরাও ছিল। এটা নিয়ে বহু সংশয় থাকলেও শেষ পর্যন্ত এ সংক্রান্ত তালিকা জমা দিয়েছে যুবলীগ।

রোববার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সংগঠনের চলমান ‘সংকট’ উত্তরণে দিকনির্দেশনা চাইবেন যুবলীগ নেতারা। একইসঙ্গে ৭ম জাতীয় কংগ্রেসসহ ভবিষ্যৎ করণীয় বিষয়েও তার পরামর্শ চাওয়া হবে।

গণভবনে যাচ্ছেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। তার সঙ্গে থাকছেন: প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন,আবদুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, এডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু।

এছাড়াও যুগ্ম-সম্পাদক: মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, মনজুর আলম শাহীন, নাসরিন জাহান চৌধুরী শেফালী উপস্থিত থাকবেন।

আর সাংগঠনিক সম্পাদকদের মধ্যে এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহাঃ বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান, আজহার উদ্দিন, ফারুক হাসান তুহিন গণভবনের বৈঠকে যোগ দেবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন