২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ জুন ২০২০ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪১ হিজরি

রুহিয়ার ঝুঁকিতে বৈরাগীবাজার, মানছেনা স্বাস্থ্যবিধি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২০ । ৮:১৯ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনার থাবায় থমকে আছে গোটা বিশ্ব। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন প্রাণ। শহর থেকে গ্রাম-সব স্থানেই মানুষের অসতর্কতায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। অসতর্কভাবে চলছে গ্রামের মানুষদের দৈনন্দিক কার্যক্রম। অসচেতনতা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞতাসহ নানা কারণে মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি।

ঠাকুরগাঁও সদর উপজেলার বৈরাগীবাজার ঘুরে দেখা যায়, বিকাল হলে  বাজারগুলো মানুষের উপস্থিতি বেশ।তাতে মানছেন না স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসে আড্ডায় ব্যস্ত সবাই। চায়ের দোকানেও দেখা গেল একই অবস্থা। যেখানে কারোরই নেই মাস্ক কিংবা হ্যান্ড গ্লাভস।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশের অনিচ্ছুক এক চা বিক্রেতা বলেন, করোনা গরীবদের ধরে না। করোনা আমাদের কিছুই করবে না। এ সব হয়রানি করার কথাবার্তা!বাজারের আর এক পান বিক্রেতা বলেন করোনা ভাইরাস আগের থেকে দুর্বল হয়ে পড়ছে। তাই শুধু শুধু ভয় পেয়ে কাজ নাই।

গ্রাম্য ব্যবসায়ী রহিম বিরক্তির সূরে বলেন, করোনার নিউজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। করোনা শহরের রোগ, গ্ৰামে আসবে না।

এলাকার সুশিল সমাজের প্রতিনিধিদের মতে- সারাদেশের মত বৈরাগী বাজারেও  সরকারী নিয়মনীতি মেনে চলাটাও বর্তমান সময়ে খুবই জরুরী। যদি বৈরাগীবাজার এলাকায় করোনাভাইরাস একবার ছড়িয়ে যায়, তাতে করে দুই ইউনিয়ন  আক্রান্ত হয়ে যাবে নিমিষেই। তাই আমাদের এখনই সচেতন হতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগের মাধ্যেমে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন