২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ www.24ghonta.news৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৭ শাওয়াল ১৪৪১ হিজরি

লাখ ছাড়াল করোনা আক্রান্ত:নতুন শনাক্ত ৩৮০৩, মৃত্যু ৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ । ২:৪৪ দুপুর

ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে এক দিনে নতুন করে ৩৮০৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ দুই হাজার ২৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া এক দিনে দেশে করোনায় আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৪৩ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬২৫৯ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৩৪৯ টি। এছাড়া নতুন করে ১৯৭৫ জন সহ মোট সুস্থ হয়েছেন ৪০১৬৪ জন। মৃত্যুবরণ করা ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন