২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ জুন ২০২০ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪১ হিজরি

হতভাগী নাজমুন নাহার: ইতালির মর্গে পড়ে আছে মরদেহ,স্বামী আটকা পড়েছেন ঢাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০ । ৫:১৬ সন্ধ্যা

ইতালির হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে মারা যান নার্স নাজমুন নাহার।

ইতালিতে দীর্ঘদিন ধরে করোনা রোগীর সেবা দিতে দিতে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ বছর বয়সী নার্স নাজমুন নাহার। তার দেশের বাড়ি ঢাকার বিভাগে গাজীপুর জেলায়।

স্থানীয় সময় ১৭ জুন (বুধবার) ইতালির মিলানে একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মারা যান তিনি। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনিই প্রথম কোনো বাংলাদেশি নারী যিনি ইতালিতে করোনায় মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট ১৪ জন বাংলাদেশি ইতালিতে করোনায় প্রাণ হারালেন।

২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ইতালিতে ১৮ জন বাংলাদেশি নার্স নিয়োগ হয়। তাদের মধ্যে নাজমুন নাহার একজন ছিলেন।

মৃতের স্বামী বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছেন। আগামী ২৩ জুন একটি চ্যার্টার্ড বিমানে তার ইতালি ফেরার কথা রয়েছে।
ইতালিতে মহামারী শুরুর আগে তারা দেশে এসেছিলেন। নাজমুন ফিরে গিয়ে কাজে যোগ দেন। স্বামী পরে যাওয়ার ইচ্ছে থাকলেও আর যাওয়া হয়নি।

নাজমুন নাহারের একমাত্র মেয়ে ইতালির বাসায় কোয়ারেন্টিনে রয়েছে। তাকে সরকারি ভাবে দেখাশোনা করা হচ্ছে।

ইতালির ভারেজ রিজনাল হাসপাতালে মৃতের লাশ সংরক্ষিত আছে।

তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

২৪ ঘণ্টা/এম আর/আলীউর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন